
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৫০

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার (২৫ মার্চ) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
