রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬১৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ১৩১ জনের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৭:৫৩

শেয়ার করুনঃ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ১৩১ জনের মৃত্যু

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস সোমবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংকটকে আরও প্রবল করেছে। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আরও বেশি মৃত্যু ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকার দুর্গত অঞ্চলে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এসব অঞ্চলে এ পর্যন্ত ১৩১ জন নিহত হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধিদল আসাম ও মেঘালয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কনরাড সাংমার সঙ্গে আলাপ করার পরে তিনি জানান, কেন্দ্র এই অঞ্চলের মানুষের সঙ্গে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে।আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) জারি করা বুলেটিনে বলা হয়, সোমবার রাজ্যের ৩২টি বন্যা-আক্রান্ত জেলার মধ্যে আটটিতে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্য পাঁচ জেলায় দুই শিশুসহ সাতজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আরও

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

নিহতদের মধ্যে নগাঁও জেলার দুই পুলিশ সদস্য রয়েছে। তারা রোববার গভীর রাতে কামপুরে বন্যার পানিতে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করার চেষ্টা করেছিলেন।এএসডিএমএ'র তথ্য অনুযায়ী, এ বছর মে ও জুন মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা বিগত বছরগুলোর তুলনায় স্বাভাবিক গড়ের চেয়ে বেশি।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জি ডি ত্রিপাঠি বলেন, এ ধরনের ভারী বর্ষণ এই মৌসুমে আবহাওয়ার চরম বিপর্যয়কর ঘটনা। অতিবৃষ্টি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।গত ১৬ জুন ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, মেঘালয়ে গত সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ১৭২ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আসামে ১০০ শতাংশ বেশি এবং অরুণাচল প্রদেশে স্বাভাবিকের চেয়ে ২৮ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) গুয়াহাটি অফিস সোমবার এই অঞ্চলের সাতটি রাজ্যের জন্য একটি নতুন বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।আসামজুড়ে বন্যায় বর্তমানে ৪৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা মোট দুই লাখ ৩১ হাজার ৮১৯ জন বর্তমানে এক হাজার ৪২৫টি শিবিরে আশ্রয় নিয়েছেন বলে জানায় রাজ্য সরকার।

প্রতিবেশী মেঘালয়ে সোমবার বন্যায় কারও মৃত্যু হয়নি। তবে পশ্চিম খাসি পাহাড় এবং পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কয়েকটি স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে।রোববার গভীর রাতে অরুণাচল প্রদেশে ভূমিধসে ১৬ বছর বয়সী কিশোর নিহত হয়েছে, এতে এপ্রিল থেকে রাজ্যটিতে বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত ৪

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত