
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ২২:৫৩

দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। এর আগে বুধবার (২ মার্চ) ৮ জনের মৃত্যু এবং ৭৩২ জন রোগী শনাক্ত হয়েছিল।বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত হয়েছে ২৯ হাজার ৫৮ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি