মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মজার খবরবাংলাদেশ

গোল্ডেন আপেলখ্যাত বরিশালের আমড়ায় শিল্পীর কারুকাজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১৯:২১

শেয়ার করুনঃ
গোল্ডেন আপেলখ্যাত বরিশালের আমড়ায় শিল্পীর কারুকাজ

আসেন ভাই আসেন, একটা খাইয়া যান। একবার খাইলে আরেকবার খাইতে মন চাইব। ছিইল্লা-কাইট্টা লবণ লাগাইয়া দিমু, মাত্র ৫ টাকা। এভাবেই হাক-ডাক দিয়ে মৌসুমী ফল ব্যবসায়ীরা আমড়া বিক্রি করছেন বরিশাল নগরীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায়। তাদের হাক-ডাকে কিছুটা বিরক্ত হলেও সাজানো গোছানো কাঠিতে বসানো আমড়া নিয়ে যখন আশেপাশে ছুটাছুটি করে তখন জিব্বায় জল রাখা দায়। ফলগুলোকে ওরা বিশেষভাবে কেটে পরিবেশন করে। দেখতে দারুণ! এক বিশেষ আকর্ষণ। মনে হবে, এ যেন শিল্পীর কারুকাজ। গোল্ডেন আপেলখ্যাত বরিশালের আমড়া খেতে অনেক সুস্বাদু। তাই এর চাহিদা সমগ্র দেশব্যাপী। তবে এ অঞ্চলের উৎপাদিত আমড়া গুদামজাতকরণের কোন ব্যবস্থা না থাকায় মৌসুম শেষ হলেই অপেক্ষা করতে হয় আবার একটি বছর। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফরের উপপরিচালক হৃদয়েশ^র দত্ত জানিয়েছেন, শুধুমাত্র আমড়া-ই নয়, এ অঞ্চলের উৎপাদিত পঁচনশীল ফল যাতে নষ্ট হয়ে না এজন্য প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র রক্ষণাবেক্ষণাগার তৈরীর জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে।

আমড়া বাঙালির অতি প্রিয় একটি ফলের নাম। বিশেষ করে বরিশালের আমড়ার খ্যাতি রয়েছে সমগ্র দেশব্যাপী। এ অঞ্চলের আমড়ায় টক-মিষ্টির মিশ্রণে ভিন্ন এক স্বাদ পাওয়া যায়। কচি অবস্থায় টক। পরিপক্ক হলে খেতে বেশ লাগে। পাকা ফল খুবই মিষ্টি। আমড়ার সিংহভাগ কাঁচা খাওয়া হলেও ভর্তা, আচার, চাটনি আর পরিপক্ক ফল দিয়ে তৈরি করা যায় জুস, জেলি এবং মোরব্বার মতো লোভনীয় খাবার। গ্রামাঞ্চলের কেউ কেউ গোশতের সাথে আমড়া রেঁধে খান। ডালের সাথেও খাওয়া যায়। আমড়ার শাঁস সাদা। পাকলে হলুদ রঙ ধারণ করে। যে কারণে একে গোল্ডেন আপেল বলে। মাঘ-ফাল্গুনে আমড়ার মুকুল আসে। এর পরে ফল। কচি অবস্থায় ফলের বিচি নরম থাকে। পরিপক্ক হলে আঁটি বেশ শক্ত হয়।-অগ্রহায়ণে ফল পাকে। পাকা ফলের গন্ধ চমৎকার। দক্ষিণাঞ্চলের মাটি ও পানির জন্য এর ফলন ও গুণগতমান অনেক ভাল। প্রসিদ্ধ হিসেবে সবাই বরিশালের আমড়া বললেও বিভাগের পিরোজপুরের স্বরূপকাঠিকে (নেছারাবাদ) আমড়ার রাজধানী বলা যায়। কারণ, ওখানকার ফলন হয় সবচেয়ে বেশি। ঝালকাঠি, বরিশাল, ভোলা এবং বরগুনায়ও আমড়া ভালো ফলন হয়। এছাড়া দিন দিন আমড়ার উৎপাদন বৃদ্ধি ও উচ্চমূল্য পাওয়ায় এ অঞ্চলের অনেক মানুষই আমড়া চাষের দিকে ঝুঁকছেন।

আরও

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ভালো ফলনের জন্য আমড়ার উচ্চফলনশীল জাত রয়েছে। এগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আমড়া-১ এবং বারি আমড়া-২। বারি আমড়া-১ বারোমাসি। গাছ বামনাকৃতির হয়। তাই বাড়ির ছাদেও লাগানো যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি জাত উদ্ভাবন করেছে। নাম এফটিআইপি বাউ আমড়া-১। 

বরিশালের আমড়াশিল্পীর কারুকাজ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাবিনা ইয়াসমিন জানান, এ অঞ্চলে আমড়ার আবাদী জমির পরিমান ৩৮০ হেক্টর। আর গত বছর এ অঞ্চলে ৩৮০০ মেঃটন আমড়া উৎপাদিত হয়েছে। চলতি মৌসুমে আরো বেশি ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও

মৌসুমের সেরা ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি!

মৌসুমের সেরা ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি!

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক হৃদয়েশ^র দত্ত জানান, এ অঞ্চলে উৎপাদিত পঁচনশীল শস্য যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং প্রক্রিয়াজাতকরণ করা যায় এজন্য একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেয়া আছে। তবে বৃহদাকারে নয় প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প প্রস্তাব করা হয়েছে। যা অনুমোদন পেলে এ অঞ্চলের কোন ফসলই আর নস্ট হবে না। তিনি বলেন, যেহেতু আমড়া এখন উচ্চমূল্যের একটি ফসল তাই অধিদফতরের মাঠকর্মীদের মাধ্যমে চাষীদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও আমড়া চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে আমড়ার পুষ্টিগুণ: আমড়ায় পুষ্টিগুণে টইটম্বুর। ভিটামিন-সি’র পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণ লৌহ। তাদের মতে, এর প্রতি ১০০ গ্রাম ফলে (আহারোপযোগী) শর্করা ১৫ গ্রাম, আমিষ ১ দশমিক ১ গ্রাম, চর্বি ০ দশমিক ১ গ্রাম, খনিজ পদার্থ ০ দশমিক ৬ গ্রাম, ক্যালসিয়াম ৫৫ মিলিগ্রাম, লৌহ ৩ দশমিক ৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৮০০ মিলিগ্রাম, ভিটামিন-‘বি১থ ১০ দশমিক ২৮ মিলিগ্রাম, ভিটামিন-‘বি২ ০ দশমিক ০৪ মিলিগ্রাম, ভিটামিন-‘সিথ ৯২ মিলিগ্রাম এবং খাদ্যশক্তি রয়েছে ৬৬ কিলোক্যালরি।

ভেষজগুণ : আমড়ায় আছে যথেষ্ট ভেষজগুণ। কফ ও পিত্ত নিবারণের পাশাপাশি মুখে রুচি আনা এবং কন্ঠস্বর পরিষ্কারে এর ভূমিকা রয়েছে। জ¦র, সর্দি, কাশি, এমনকি ইনফ্লুয়েঞ্জার জীবাণুকে প্রতিরোধ করে। দাঁতের মাড়ি শক্ত রাখে। দাঁতের গোড়া থেকে রক্ত ও পুঁজপড়া বাঁধা দেয়। স্ট্রোক এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করে। পেকটিনজাতীয় আঁশ থাকায় বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যে দূরীকরণে সহায়তা করে। মুখের রুচি বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমড়া ক্যান্সার প্রতিরোধক। ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। রক্ত আমাশয় হলে আধা কাপ পানিতে ৩/৪ গ্রাম আমড়ার কষ, সেই সাথে ১ চা-চামচ গাছের রস এবং একটু চিনি মিশিয়ে খেতে হবে। ব্রণ, ফুস্কুড়ি কমাতে এবং ত্বক মোলায়েম ও উজ্জ¦ল রাখতে এর অবদান বেশ। আমড়ার পাতা, ছাল, শিকড় এবং বীজে ঔষষিগুণ আছে। পাতার তৈরি ‘চাথ জ¦র ও শরীরের ব্যথা দূর হয়। চা বানানোর জন্য পাতাগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকানোর পর গুঁড়োকরে ব্যবহার করতে হবে। গাছের ছাল ছত্রাকজনিত সংক্রমণ প্রতিহত করার উপাদান রয়েছে। ফলের বীজ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে। এর শিকড় প্রজননজনিত রোগ নিরাময়ে অবদান রয়েছে। ভেষজবিদদের মতে, আমড়ায় গর্ভপাত হওয়ার উপাদান থাকায় গর্ভবতী নারীদের এ ফল খাওয়া নিষেধ। ডায়াবেটিস রোগীরা কাঁচা আমড়া খেতে পারবেন। তবে পাকা ফল নয়।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে পুনরায় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ কথা জানান। উপাচার্য জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদলের ঘোষিত কমিটি

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা ও তথ্যের আদান-প্রদান হয়ে থাকে, তবে এক নতুন ট্রেন্ড বর্তমানে ভাইরাল হয়েছে, যা পুরুষদের জন্য সেক্স শিক্ষা বিষয়ক। কলবি কলেজের ছাত্ররা তৈরি করেছে একটি টিকটক অ্যাকাউন্ট, যার নাম 'সেক্স এড ফর গাইজ'। এই অ্যাকাউন্টটি পুরুষদের যৌনস্বাস্থ্য, সম্পর্ক, এবং তাদের শারীরিক ও মানসিক ভালোবাসার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এক ধরনের শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

ঢাকার একটি জনপ্রিয় ফাস্ট ফুড রেস্টুরেন্টে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। এক গ্রাহক খাবারের অর্ডার দিতে গিয়ে মেনু ওপেন করতেই দেখেন সেখানে নিজের ফেসবুক প্রোফাইল ছবি ও পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে! ঘটনাটি ঘটে গতকাল ধানমন্ডির একটি রেস্টুরেন্টে। গ্রাহক রিয়াদ হাসান জানান, তিনি যখন স্মার্ট মেনু সিস্টেমে বার্গার সিলেক্ট করতে গিয়েছিলেন, তখন হঠাৎ মেনু পেজের বদলে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল চলে আসে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে সম্পর্ক—এই সব কিছুর পর এবার তার পিতৃত্ব নিয়ে এক পাকিস্তানি নারীর চমকপ্রদ দাবি সামনে এসেছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার জন্মদাতা! ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দু ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে পরিচয়

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। তারপর তৃপ্তি সহকারে খেতেও শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবার চোখই ছানাবড়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু