বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

একসাথে আসলো ৫৮০ টন পেঁয়াজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ৩:৩৭

শেয়ার করুনঃ
একসাথে আসলো ৫৮০ টন পেঁয়াজ

বাজার নিয়ন্ত্রণে বড় শিল্পগ্রুপগুলোকে পেঁয়াজ আমদানির অনুরোধ করে সরকার। তাতে সাড়া দিয়ে সবচে বেশি পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) নেয় এস আলম গ্রুপ। নভেম্বরের প্রথম সপ্তাহেই সেই পেঁয়াজ দেশের আনার ঘোষণা দিয়ে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, এরপর পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকায় নেমে আসবে। কিন্তু আজ ২৬ নভেম্বর পর্যন্ত সেই পেঁয়াজ দেশে পৌঁছেনি। এস আলমের পাশাপাশি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের পেঁয়াজও দেশে পৌঁছেনি। 

এই অবস্থায় এক সাথে ৫৮০ টন পেঁয়াজ নিয়ে এসেছে ভোগ্যপণ্য আমদানির শীর্ষ গ্রুপ চট্টগ্রামভিত্তিক বিএসএম গ্রুপ। চীন থেকে ‘এমসিসি থাইপে’ জাহাজে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে এসব পেঁয়াজ গত সোমবার সকালে পৌঁছে চট্টগ্রাম বন্দরের সাধারন কন্টেইনার জেটি জিসিবিতে। মঙ্গলবার রাতে এসব পেঁয়াজ বন্দর থেকে ছাড় হয়ে বুধবার সকালেই বাজারে পৌঁছবে। পেঁয়াজের বাজারে সরবরাহ সংকট ও অস্থিরতা সৃষ্টির পর থেকে একসাথে এত বিপুল পেঁয়াজ আমদানির ঘটনা এই প্রথম।

জানতে চাইলে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, আমরা ভোগ্যপণ্য আমদানিতে জড়িত, পেঁয়াজ আমদানি করি না। দেশের এই পরিস্থিতিতে সরকারের অনুরোধে সাড়া দিয়ে আমরা এই পেঁয়াজ আমদানি করেছি। আমাদের কাছে এই মুহূর্তে মুনাফা বড় বিষয় নয়; পেঁয়াজ সংকটে সরবরাহ বাড়ানোই লক্ষ।

আরও

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ভোগ্যপণ্যের অভিজ্ঞ এই ব্যবসায়ী বলেন, আমরা প্রথম দফায় চীন থেকে ৮শ টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলেছি। এরমধ্যে ৫৮০ টন সোমবার পৌঁছলো, বাকি ২২০ টন পৌঁছবে ৩০ নভেম্বর। এছাড়া মিসর থেকে আরও পেঁয়াজের চালান জাহাজে তোলা হচ্ছে; শিগগিরই চট্টগ্রামে পৌঁছবে সেই চালান।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য ২৬ নভেম্বর পর্যন্ত ৮৩ হাজার ৬২৫ টনের আমদানি সনদ বা আইপি নিয়েছেন আমদানিকারকরা। এরমধ্যে শুধু এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী ট্রেডিং নিয়েছে ৬৪ হাজার টন। কিন্তু তাদের পেঁয়াজ এখনও চট্টগ্রাম বন্দরে পৌঁছেনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। প্রথম চালানে মিসর থেকে পৌঁছবে ২ হাজার টন এবং তুরস্ক থেকে খোলা জাহাজে আসছে ১০ হাজার টন। এছাড়া সিটি গ্রুপ, মেঘনা গ্রুপও দুই হাজার টন করে পেঁয়াজ আমদানি করেছে; যেগুলো এই সপ্তাহের মধ্যেই পৌঁছবে। 

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এস আলম গ্রুপের বড় চালান আসবে আসবে করেই দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে আসা পেঁয়াজ নভেম্বরের শেষেও দেশে পৌঁছেনি। অথচ ২ নভেম্বর আমদানি সনদ নিয়ে ২৪ দিনের মাথায় চট্টগ্রামে পৌঁছলো বিএসএম গ্রুপের এর পেঁয়াজ; এটা সরকারকে দেয়া বড় কমিটমেন্ট। বড় চালানের আমদানি দেশে পৌঁছায় অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।  খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এখনও জানেন না এতবড় একটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চালান আগামীকাল বুধবার সকালে বাজারে পৌঁছলে ইতিবাচক প্রভাব পড়বে।

জানতে চাইলে খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, রবি ও সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বাজারে সব পেঁয়াজ কেজি ২০ টাকা পর্যন্ত দাম কমেছে। আজ আড়তে মিয়ানমারের পেঁয়াজ কেজি ১৬০-১৭০ টাকা, চীনের পেঁয়াজ ১শ টাকা, মিসরের পেঁয়াজ ১২০-১৩০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল ৩০ ট্রাক পেঁয়াজ এসেছে খাতুনগঞ্জে; কিন্তু ক্রেতা কমে যাওয়ায় দাম কমেছে। 

আরও

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

সর্বশেষ সংবাদ

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

একদিনেই আবার বাড়ল সোনার দাম

একদিনেই আবার বাড়ল সোনার দাম

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে। শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

২০২৬-২৭ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ বাড়াতে মুদি দোকানসহ আরও ১৬টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট ভ্যাট ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। বুধবার (২৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ১৪তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করতে বড় অঙ্কের বৈদেশিক ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় ৫১৫ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সরকার ইতোমধ্যে ২০২৬ ও ২০২৭ সালকে লক্ষ্য করে ২৯টি উন্নয়ন প্রকল্পের একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগব্যবস্থা,

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা বন্দরে কাজে যোগ দেন এবং বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু