শুক্রবার, ১৯ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে পর্যটন খাতের স্টেকহোল্ডারদের সঙ্গে সচেতনতামূলক সভা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে পর্যটন খাতের স্টেকহোল্ডারদের সঙ্গে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের উদ্যোগে এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহযোগিতায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় শ্রীমঙ্গলের রামনগর এলাকার গ্র্যান্ড সেলিম রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। তিনি বলেন, পর্যটন খাতে সেবা প্রদানকারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে ভোক্তারা সুরক্ষিত থাকবেন। একই সঙ্গে পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। তিনি ভোক্তা-অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার যুগ্ম আহবায়ক ও গ্র‍্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম আহমেদ। তিনি বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের সঙ্গে পেশাদার আচরণ ও ন্যায্য সেবা নিশ্চিত করা সকল ব্যবসায়ীর দায়িত্ব।

আরও

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র
সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সদস্যসচিব কাজী শামসুল হক। তিনি বলেন, পর্যটন খাতে ভোক্তা ও সেবা প্রদানকারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শ্রীমঙ্গলের পর্যটন ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলিত করবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আরও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া ও দেবানন্দ সিনহা এবং মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। তারা ভোক্তা-অধিকার আইন বাস্তবায়নে পর্যটন খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সভায় পর্যটন খাতের স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন কুমকুম হাবিবা, অ্যাডভোকেট সামসুল ইসলাম, সাংবাদিক এস কে দাশ সুমন, তারেকুর রহমান পাপ্পু, তাপস দাশ, ধীরাজ সিনহাসহ অন্যান্যরা। তারা সেবার মান উন্নয়ন, মূল্য স্বচ্ছতা এবং পর্যটকদের অভিযোগ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ভোক্তা-অধিকারসচেতনতামূলক সভা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সভা শেষে পর্যটন খাতে ভোক্তা-অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

আরও

জামায়াত এমপিকে লক্ষ্য করে গুলির কথিত পরিকল্পনা অডিও ফাঁস

জামায়াত এমপিকে লক্ষ্য করে গুলির কথিত পরিকল্পনা অডিও ফাঁস

সর্বশেষ সংবাদ

নাইজারের বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণহানি পঁয়ত্রিশ

নাইজারের বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণহানি পঁয়ত্রিশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের

বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

জামায়াত এমপিকে লক্ষ্য করে গুলির কথিত পরিকল্পনা অডিও ফাঁস

জামায়াত এমপিকে লক্ষ্য করে গুলির কথিত পরিকল্পনা অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে—এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজনকে আরমান উদ্দিন বলে দাবি করা হলেও অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাই লাইনের পানি পান করেন। এরপরই একের পর এক

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মন্ডলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। জানা গেছে, কয়েক বছর আগে জেলার পাহাড়ি অঞ্চলে