বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

সম্পদের শীর্ষে ইসলামী, তলানিতে আইসিবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫২

শেয়ার করুনঃ
সম্পদের শীর্ষে ইসলামী, তলানিতে আইসিবি

প্রতিনিয়ত সম্পদের পরিমাণ বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত ৩০টি ব্যাংকেরই সম্পদের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে সম্পদের দিক থেকে সবার ওপরে রয়েছে ইসলামী ব্যাংক। তলানিতে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে দেশের ব্যাংক খাত নানাবিধ সংকটের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত খেলাপি ঋণ বাড়ছে। তারপরও ব্যাংকই অর্থনীতির মূল ভিত্তি। যেকোনো প্রতিষ্ঠানের থেকে ব্যাংকের আর্থিক অবস্থা শক্তিশালী। সংকটের মধ্যেও ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ বাড়া ভালো লক্ষণ।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পরপর আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এরই আলোকে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে জানুয়ারি-জুন সময়ের প্রতিবেদনও প্রকাশ করেছে। যা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জেও পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো। ব্যাংকগুলোর পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনশেষে সম্পদের দিক থেকে সবার ওপরে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির সম্পদের পরিমাণ এক লাখ পাঁচ হাজার ৯৩৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৯৯ হাজার ৭৯৫ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকা। অর্থাৎ ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে ছয় হাজার ১৪০ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ৪৪ হাজার ৩৭০ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে তাদের সম্পদের পরিমাণ ছিল ৪১ হাজার ২২ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা। এ হিসাবে চলতি বছরের ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে তিন হাজার ৪৪৮ কোটি এক লাখ ৫১ হাজার টাকা। এর পরেই রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ৪৩ হাজার ৪৫১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ২৯৬ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকা। এ হিসাবে ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে তিন হাজার ১৫৫ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা।

আরও

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

৪০ হাজার কোটি টাকার ওপরে সম্পদ থাকা ব্যাংকের তালিকায় আরও রয়েছে সাউথইস্ট ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর মধ্যে চলতি বছরের জুনশেষে সাউথইস্ট ব্যাংকের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ১৮০ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা, যা ২০১৮ সালের ডিসেম্বর-শেষে ছিল ৩৮ হাজার ১৫৭ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্পদ আছে ৪০ হাজার ২৪২ কোটি ৬০ লাখ ২৮ হাজার টাকা, যা ২০১৮ সাল-শেষে ছিল ৩৭ হাজার ২১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সম্পদের দিক থেকে শীর্ষে থাকা ব্যাংকগুলোর মতো অন্য ব্যাংকগুলোরও চলতি বছরের ছয় মাসে সম্পদের পরিমাণ বেড়েছে। এমনকি এ তালিকায় রয়েছে লোকসানে নিমজ্জিত আইসিবি ইসলামী ব্যাংকও। চলতি বছরের জুনশেষে লোকসানি এ ব্যাংকের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৬৩ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির সম্পদ ছিল এক হাজার ১৪২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ ব্যবসায় লোকসান করলেও চলতি বছরের ছয় মাসে ব্যাংকটির সম্পদ বেড়েছে ২০ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।

ডিএসইর এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, আমাদের পুঁজিবাজারে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় ব্যাংক এ বাজারের প্রাণ হিসেবে বিবেচিত হতো। পর্যায়ক্রমে ব্যাংকের অবদান কিছুটা কমেছে। কিন্তু এখনও পুঁজিবাজারের উত্থান-পতনে ব্যাংক গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়লে অটোমেটিক বাজার ঊর্ধ্বমুখী হয়। তিনি আরও বলেন, বর্তমানে পুঁজিবাজারে যে দুরবস্থা বিরাজ করছে সেজন্য ব্যাংক খাতই দায়ী। নানা অনিয়মে জড়িত বেশির ভাগ ব্যাংক বিনিয়োগকারীদের কয়েক বছর ধরে ভালো লভ্যাংশ দিতে পারছে না। ব্যাংকের সম্পদ বাড়ছে, ভালো কথা। কিন্তু এতে বিনিয়োগকারীদের লাভ কী? সম্পদ বাড়ানোর পাশাপাশি যদি ব্যাংক শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিত তাহলে বিনিয়োগকারীদের পাশাপাশি পুঁজিবাজারও উপকৃত হতো।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্পদের চিত্র-

আরও

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

ব্যাংকের নাম

মোট সম্পদ

 

২০১৯ সালের জুন

২০১৮ সালের ডিসেম্বর

 
 

এক্সিম ব্যাংক

৩৯২৩৩,৭২,৪০,৮৭৯

৩৭১৫১,০০,৬৭,৫০৫

 

আইএফআইসি ব্যাংক

৩০৪২০,১১,৪০,৫৬৯

২৮৬৫২,৮৭,৮৫,০৫২

 

আইসিবি ইসলামিক ব্যাংক

১১৬৩,৭২,৯২,৪৫৩

১১৪২,৯৬,৯৬,৮৭২

 

ব্র্যাক ব্যাংক

৩৮৩১৯,০২,২৮,৪৮৯

৩৫৮০০,৪৬,২৬,০৮৩

 

এবি ব্যাংক

৩৩৯১৭,৮০,৫৩,৫৭৫

৩২,৫১৫,৩৮,২৩,৬৭২

 

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

৪০২৪২,৬০,২৮,৩৮২

৩৭২১৮,৩৩,১৯,৯৬৬

 

উত্তরা ব্যাংক

১৮৪০৩,৮০,৫২,৭৫৮

১৮৯৯৪,৯৩,৬১,৮৩৩

 

ট্রাস্ট ব্যাংক

২৮৯৫০,৭৯,০৩,২৬২

২৬১০৭,৬৪,০০,১২৬

 

সাউথইস্ট ব্যাংক

৪১১৮০,৪৭,৮৪,২২২

৩৮১৫৭,৫৬,৭৮,৮৮০

 

প্রিমিয়ার ব্যাংক

২২৯৪৫,৯২,০২,৯৬৩

২১৬৮০,৯৮,৮১,০৬০

 

শাহজালাল ইসলামী ব্যাংক

২৬৫১২,৩৮,৫৮,২৭৪

২৪৬৭৪,৫৩,০০,৩৫৩

 

দি সিটি ব্যাংক

৩৪৯৮০,৩৩,৩২,১৮৯

৩২৬৯৪,০৪,৩৮,৭৮২

 

এনসিসি ব্যাংক

২৫৫৪২,১৮,১৫,৪৯৫

২৪১৯৯,৫৪,১২,৪৫৩

 

প্রাইম ব্যাংক

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৩১০৫৯,২৪,৯৭,৭৯২

২৯৫০১,১৩,২৫,২০৫

 

ওয়ান ব্যাংক

২৮২৮৬,৪৬,১৩,০৮০

২৬৬১৭,০৯,৪৪,৭৯৪

 

ইস্টার্ন ব্যাংক

৩১৩৩৮,৬০,২৫,৫৭০

২৮৫৫০,০০,৬৯,৯৪৭

 

ন্যাশনাল ব্যাংক

৪৩২১৬,৯০,৫৬,৩১৩

৪০৭০৭,৫৫,৫০,১৮৩

 

আল-আরাফাহ ব্যাংক

৩৬৪৪৩,১৪,৬০,০৪৪

৩৩৮৪৬,৫২,৯৫,২১২

 

ডাচ্‌-বাংলা ব্যাংক

৩৬৮৬৯,৬৮,২৬,৪৬৯

৩৪৬৪৬,৮৭,৯০,৯৬৯

 

যমুনা ব্যাংক

২৪৩২৪,৯৭,৯৮,১৪৪

২২৫৫৪,০০,৮৫,৬৮৮

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

৪৩৪৫১,৩৩,৯০,১০৯

৪০২৯৬,১৫,১২,৮৯২

 

ইসলামী ব্যাংক

১০৫৯৩৬,৬৩,৮০,৭৬৪

৯৯৭৯৫,৯৩,০৩,০৫০

 

ঢাকা ব্যাংক

২৯০৪৩,৬৩,০২,৮৯৩

২৭৫৩৯,৭০,২৫,৩২৫

 

মার্কেন্টাইল ব্যাংক

৩০৯৯০,১৩,০৩,৬৯৭

২৯২৭৪,৪২,৬৪,৬০১

 

স্যোশাল ইসলামী ব্যাংক

৩২৩৬৪,৩৬,৯৪,২৫৯

৩০৭৪০,২৮,৫৫,৩১১

 

স্ট্যান্ডার্ড ব্যাংক

২১৮৬৮,৭৮,৮২,৫৭৭

১৯৭১৪,৮০,৬৫,৮৮৭

 

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

২৪৫১৭,২৭,৮৪,৮২৬

২২২৪৪,৪৮,৯৭,৮৫০

 

পূবালী ব্যাংক

৪৪৩৭০,৫৮,৪৪,৬৫৫

৪১০২২,৫৬,৯৩,১৪৯

 

ব্যাংক এশিয়া

৩২৮২২,৯৩,১২,০২৯

৩০৯২২,৭৮,৭০,৬৫৮

 

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী করতে ১৮টি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। এসব দেশের চাহিদা, বাণিজ্য বাধা, প্রতিযোগী দেশ ও সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করে দেশভিত্তিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র এশিয়ার দিকে সরে আসা এবং পশ্চিমা বাজারে

আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৯১ টাকা

আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৯১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশে ব্যয় করা অর্থের মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশে

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত এ বিরতি চলবে। ফলে আগামী ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের প্রথম তিনদিন বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ