রবিবার, ২১ জুন, ২০২৬৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

মাটির টানে দেশে ফেরা নেতার গল্প

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯

শেয়ার করুনঃ
মাটির টানে দেশে ফেরা নেতার গল্প

একজন নেতার অপেক্ষায় ছিল সারা দেশ—যে নেতা দেশে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনবেন। সেই মাহেন্দ্রক্ষণ আসে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪৪ মিনিটে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট। দীর্ঘ ১৭ বছর তিন মাস ১৪ দিনের নির্বাসিত জীবন শেষে তিনি ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে।

এর আগেই বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর কুড়িলসংলগ্ন ৩০০ ফিট এলাকা পরিণত হয় জনসমুদ্রে। প্রিয় নেতাকে এক নজর দেখতে লাখ লাখ মানুষ রাতভর অপেক্ষা করেন তীব্র শীত উপেক্ষা করে। দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতাকে স্বাগত জানাতে এমন গণজমায়েত বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

গত বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছায়। পুরো যাত্রাপথে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ফেরা’, ‘৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে’, ‘অবশেষে সিলেটে’, ‘অবশেষে প্রিয় দেশের মাটিতে’—এই বার্তাগুলো দিয়ে দেশবাসীর সঙ্গে আবেগ ভাগাভাগি করেন।

আরও

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য
বিমান থেকে নামার পর ভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। সেখানে তার শাশুড়ি সৈয়দা ইবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে কুশলাদি বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।

দুপুর ১২টা ৪১ মিনিটে ভিআইপি টার্মিনাল থেকে বেরিয়ে হঠাৎ করেই তারেক রহমান জুতা খুলে দেশের মাটিতে দাঁড়ান এবং হাতে তুলে নেন জন্মভূমির একমুঠো মাটি—যা উপস্থিত সবার চোখে জল এনে দেয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের বাসে করে তিনি গণ-অভ্যর্থনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু লাখ লাখ মানুষের ভালোবাসার ঢেউয়ে পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে তিন ঘণ্টারও বেশি। অবশেষে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি হেঁটে মঞ্চে ওঠেন।

স্বদেশ_প্রত্যাবর্তনতারেক_রহমান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মঞ্চে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসে তিনি বলেন, “আমি আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আদায় করছি—আপনাদের ভালোবাসায় আজ আমি দেশে ফিরতে পেরেছি।” তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আরও

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু
সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘ বিচ্ছেদের পর মা-ছেলের এই সাক্ষাৎ আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।

সর্বশেষ সংবাদ

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক নিয়োগ এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে ধীরে ধীরে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ নেতাদের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা। দলটি আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় লাভ করে। সেই অভিজ্ঞতার পর এখন এনসিপি সারাদেশে সংগঠন বিস্তারে মনোযোগ

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে এ বিক্ষোভ ও হামলা চালান বলে জানা গেছে। সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এই সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা