রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৮

শেয়ার করুনঃ
বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে দেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ‘এস গ্রুপ’ নামে একটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, প্রতিবেদনে উল্লেখিত ‘এস গ্রুপ’ বলতে এস আলম গ্রুপকে বোঝানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক প্রভাব এবং একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় এস আলম গ্রুপ দেশের সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়। এরপর নিজেদের অনুগত ব্যক্তি ও পরিবারের সদস্যদের পরিচালনা পর্ষদে বসিয়ে ব্যাংকগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এমনকি দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণও তারা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে নিজেদের হাতে নেয়।

বিএফআইইউর তথ্য অনুযায়ী, গ্রুপটি নামে-বেনামে মোট ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেয়। এর মধ্যে ৯০ হাজার কোটি টাকা ৪৩টি প্রতিষ্ঠানের নামে, ৯৮ হাজার কোটি টাকা বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং অবশিষ্ট ৩৭ হাজার কোটি টাকা অন্যান্য উপায়ে নেওয়া হয়। বিপুল অঙ্কের এসব ঋণের বিপরীতে ব্যাংকে জমা দেওয়া বন্ধকির বাজারমূল্য ছিল মাত্র ৩২ হাজার কোটি টাকা, যা ঋণের তুলনায় অত্যন্ত কম।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক শেল বা ভুয়া কোম্পানি খুলে যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন করা হয়। পরে আন্তর্জাতিক বাণিজ্য, ট্রাস্ট অ্যাকাউন্ট এবং হুন্ডির মাধ্যমে অর্থ বিদেশে পাচার করা হয়। পাচার করা অর্থে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ গড়ে তোলার তথ্যও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্রুপটির মূল ব্যক্তিরা তিনটি ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, যা পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।

বিএফআইইউ এ ঘটনাকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে নজিরবিহীন ও পদ্ধতিগত ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, নিয়ন্ত্রণমূলক আইন লঙ্ঘন, জালিয়াতিপূর্ণ ঋণ এবং দুর্বল তদারকির সুযোগ নিয়ে এ অনিয়ম সংঘটিত হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রথম আলোর পক্ষ থেকে ই–মেইলে যোগাযোগ করা হলেও মঙ্গলবার পর্যন্ত এস আলম গ্রুপ কোনো জবাব দেয়নি।

এসআলমগ্রুপঅর্থপাচারব্যাংককেলেঙ্কারি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা তিন দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা তিন দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা তৃতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক ও কর্মচারী। সময়মতো পণ্য আমদানি-রপ্তানি করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার ৩০ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন। শনিবার ২৯ আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা, চাকরি হারানোর ঝুঁকিতে দেশের প্রায় ছয় লাখ মানুষ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা, চাকরি হারানোর ঝুঁকিতে দেশের প্রায় ছয় লাখ মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ক্রমেই বাংলাদেশের অর্থনীতিতে স্পষ্ট হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস সংকট, শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়া এবং সার উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবহন ও উৎপাদন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়ছে পণ্যের দাম, কৃষি, মানুষের আয়-রোজগার ও কর্মসংস্থানে। সংকট দীর্ঘ হলে বাংলাদেশে প্রায় ছয় লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। জুনের মাঝামাঝি বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা

নতুন আমদানি নীতিতে উচ্চক্ষমতার মোটরসাইকেল আসছে দেশে

নতুন আমদানি নীতিতে উচ্চক্ষমতার মোটরসাইকেল আসছে দেশে

দেশে মোটরসাইকেলপ্রেমীদের জন্য উচ্চ সিসির মোটরসাইকেল আমদানির পথ খুলে দিয়েছে সরকার। নতুন আমদানি নীতিতে মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতার সীমা বাড়িয়ে সম্পূর্ণ তৈরি অবস্থায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ রাখা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) এ-সংক্রান্ত নতুন আমদানি নীতির গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২১-২০২৪ সালের আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতি কার্যকর হলে

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় ওই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের

সর্বশেষ সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি