শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

হিলিতে লোকসনের আশঙ্কায় পোল্ট্রি খামারিরা, বন্ধ শেড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১:৩

শেয়ার করুনঃ
হিলিতে লোকসনের আশঙ্কায় পোল্ট্রি খামারিরা, বন্ধ শেড

দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুর হিলির খামারিরা মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন। একদিকে প্রয়োজনীয় সরঞ্জামাদির মূল্যবৃদ্ধি, অন্যদিকে স্থানীয় বাজারে মুরগির দাম কমে যাওয়ায় এই লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের বলে জানান তারা। 

অনেক খামারি লোকসানের আশঙ্কায় শেডে মুরগির বাচ্চা তোলা বন্ধ রেখেছেন। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস পোল্ট্রি খামারিদের টিকিয়ে রাখতে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। 

আরও

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

বুধবার (৩০ নভেম্বর) হিলির পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

পৌর শহরের ধরন্দা গ্রামের খামারি রোকছানা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর ৫ বছর আগে আমি নিজ বাড়িতে একটি মুরগির শেড তৈরি করি। ওই শেডে ১৫০০ থেকে ১৭০০ মুরগির বাচ্চা লালন-পালন করা যায়। প্রথমদিকে লাভের মুখ দেখলেও বর্তমানে মুরগির বাচ্চাসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় আর তেমন লাভ হচ্ছে না। তারপরও ধরে রেখেছি ব্যবসা।

আরও

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

পোল্ট্রি খামার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রোকছানা বেগম এর শেডে গিয়ে দেখা যায়, ১৭০০ সোনালি জাতের মুরগির বাচ্চা তুলেছেন তিনি। প্রতিটি বাচ্চা কিনেছেন ২৬ টাকা করে। ৬৫ থেকে ৭০ দিন পর ৭০০ থেকে ৭৫০ গ্রাম ওজন হলে বিক্রি করবেন তিনি। প্রতিদিন একবস্তা ( ৫০ কেজি) করে ফিড (মুরগীর খাদ্য) খাওয়াতে হয়। একবস্তা ফিডের বর্তমান মূল্য ৩২০০ টাকা। সেই হিসাবে শুধু ২ লাখ ২৪ হাজার টাকার খাদ্যই খাওয়াতে হয় মুরগির বাচ্চাগুলোকে। এর সঙ্গে রয়েছে ওষুধ, বিদ্যুৎ বিল, শেডে বিছিয়ে দেওয়ার জন্য ধানের তুষ। প্রতিবস্তা তুষের দাম ৫০০ টাকা করে। এক চালান মুরগি তুলতে ১০ বস্তার মতো তুষের প্রয়োজন হয়। সব মিলিয়ে ২ লাখ ৫০ হাজার টাকার মতো খরচ হবে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে, পাইকাররা প্রতিকেজি সোনালি মুরগি বাড়ি থেকে কিনে নিয়ে যান ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে। প্রতি চালানে মুরগি উঠে ১৭০০ থেকে ১৮০০ কেজির মতো। যার বিক্রয় মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এতে করে কোনোমতে খরচ তোলা সম্ভব হয়। এভাবেই ভবিষতে লাভের আশায় তিনি ধরে রেখেছেন মুরগির খামার।

এদিকে ব্রয়লার (সাদা) জাতের মুরগি খামারিদের অবস্থা একই। সাদা জাতের মুরগির খামারি আরমান আলী প্রধান বলেন, আমি মনসাপুর এলাকায় একটি শেড ভাড়া নিয়ে মুরগি তুলেছি। গেলো চালানে কিছুটা লাভ হয়েছে। তবে এবার মুরগির খাদ্যসহ অন্যান্য খরচ বেড়ে গেছে। কিন্তু মুরগির দাম কমে গেছে। প্রতিকেজি বয়লার (সাদা) মুরগি পাইকারি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। এতে লাভতো দূরের কথা আসল তোলাই কঠিন হয়ে পড়বে।

উপজেলার ইটাই গ্রামের পোল্ট্রি মুরগি খামারি নাসির উদ্দীন বলেন, লোকসান গুনতে গুনতে শেডে মুরগি তোলাই বন্ধ রেখেছি। দেখি কতদিনে মুরগির বাজার বাড়ে এবং প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমে। তখন হয়তো আবার শেড চালু করবো।

এদিকে স্থানীয় হিলি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিকেজি সোনালি জাতের মুরগি ২২০ টাকা ও ব্রয়লার মুরগি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহাবুবুর রহমান বলেন, হাকিমপুর উপজেলায় ১২৫টি বিভিন্ন জাতের মুরগির খামার আছে। রোগ প্রতিরোধে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে