বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

বরিশালে অস্থির নিত্যপণ্যের বাজার, বিপাকে নিম্নআয়ের মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ২৩:৪৯

শেয়ার করুনঃ
বরিশালে অস্থির নিত্যপণ্যের বাজার, বিপাকে নিম্নআয়ের মানুষ

বাজার পরিস্থিতির উন্নতির জন্য নানা প্রণোদনা দিচ্ছে সরকার। পাশাপাশি বিশ্ব বাজারেও কমেছে বিভিন্ন পণ্যের দাম। দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। কিন্তু সুফল দেশের বাজারে নেই। জ্বালানি তেল ও ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে এক সপ্তাহের ব্যবধান বরিশালে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। হঠাৎ করে দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সচেতন নাগরিকদের মতে, ডলারের দাম বাড়ার কারণে আমদানি করা কিছু জিনিসের দাম বাড়তে পারে। তবে দেশে যেসব পণ্যের উৎপাদন হয়, সেগুলোর দাম বাড়ার পেছনে কোনো যুক্তি নেই। নিত্যপণ্যের আমদানি ও বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবী জানান তারা। 

এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান বরিশালের কর্মকর্তারা। 

আরও

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

অপরদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত রমজান থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে। কার্ডধারীরা বলছেন, টিসিবি যেন চাল ও আলুও বিক্রি শুরু করে। তাছাড়া যে পরিমান সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ দেওয়া হচ্ছে সেগুলোর পরিমাণ যাতে বাড়ানো হয় সে দাবীও জানান কেউ কেউ।

জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধির পর থেকেই বরিশালের বাজারে সব ধরণের পণ্যের দাম বাড়তে থাকে। রবিবার বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে পিয়াজের কেজি ছিল ৪০ টাকা, যা ৫ টাকা বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১০০ টাকার আদায় ১২০ টাকা, ৭০ টাকার দেশী রোশন ৮০ টাকা, ৬০ টাকা কেজির মোটার ডাল ৭০ টাকা, ৮০ টাকার চিনি ৯০ টাকা, খোলা সয়াবিন ১৬৮ টাকা, সরিষা তেলে ৩৮ টাকা বেড়ে ২৪০ টাকা কেজি, চায়না রোশন ১০ টাকা বেড়ে ১২০টাকা, দেশি মুশুর ডাল ১৩০টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা, ৪২ টাকা কেজির খোলা আটা ৫০ টাকা, ৪৮ টাকার প্যাকেট আটা ৫৮ টাকা, ৬৫ টাকার ময়দা ৭০ টাকা, গুড়া দুধ কেজি প্রতি ৬০ টাকা বেড়ে ৭৬০টাকায় বিক্রি হচ্ছে, ৫টাকা বেড়ে আলু প্রতি কেজি ২৫, শুকনা মরিচে কেজি প্রতি ১৫০ টাকা বেড়ে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম অন্তত ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। রবিবার বরিশালের বাজারে ৪৫ টাকার করল্লা বিক্রি হচ্ছে ৭০ টাকা, ৫০ টাকার কাকরোল ৬০ টাকা, ৬০ টাকার বেগুন ৮০ টাকা, রেখা ৪০টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, পেপে ২৫টাকা, পটল ৪০টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০টাকা, লাউ শাকের দুটি ডগা ৩০টাকা, পুইশাক কেজি ৪০ টাকা, লাশ শাক মুঠি ২০-৩০টাকা, ডাটা শাকের আঁটি ৪০টাকা, ঢেরশ ৪০ টাকা, পালং শাকের মুঠি ৩০টাকা, ধনেপাতা কেজি ১২০ টাকা, লেবু প্রতি হালি ১৫-২০টাকা, লাউ আকার ভেঁদে ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি অজুহাতে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। বয়লার মুরগী ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার ৩০০ টাকা এবং দেশী মুরগি ৫০০ টাকা কেজি। এছাড়া ডিমের দাম কিছুটা কমে এখন হালি বিক্রি হচ্ছে হচ্ছে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহে ৫২ থেকে ৫৫ টাকা দরে বিক্রি করা হতো।

মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে মাছের বাজারেও। গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। এছাড়া ২৮০ টাকা ঢেলা মাছ ৩০০ টাকা, ২৫০ টাকার কাতল ৪০০ টাকা, ১৫০ টাকার তেলাপিয়া ১৮০-২০০ টাকা, শিং মাছ ৪০০-৫০০ টাকা, চাষের মাগুর ৬০০ টাকা, পোমা ৪০০-৫০০ টাকা, ছোট চিংড়ি ২০০ টাকা বেড়ে ৭০০ টাকা, বড় চিংড়ি ১০০০-১২০০ টাকা, কৈ মাছ ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে গেছে এমন অজুহাতে প্রায় সব ধরণের চালে কেজি প্রতি ২-৫ টাকা বেড়েছে। ২৫ কেজি বস্তা মিনিকেট চাল বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা দরে। যা গত সপ্তাহে ছিল ১৬৮০-১৭০০ টাকা। ২৮ বালাম ২৫ কেজির বস্তা ১৪০০ টাকা, স্বর্ণা ১৩৫০ টাকা, বুলেট বস্তা প্রতি ১৫০ টাকা বেড়ে ২৫০০ টাকা এবং নাজিরশাইল বস্তা প্রতি ২০০ টাকা বেড়ে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর নতুনবাজারে আসা ক্রেতা মাইনুল বলেন, ‘এক মাস আগেও যে টাকা দিয়ে পুরো মাসের নিত্যপণ্যের বাজার চলেছে, এখন সেটা দিয়ে অর্ধেক মাস চলছে। কিছুদিন পর হয়তো সেই টাকা দিয়ে বাজার থেকে কয়েক পদের পণ্য কিনে ফিরতে হবে। এমন চলতে থাকলে একসময় আমাদের মতো নিম্নআয়ের মানুষ পথে বসবে। না হয় বাধ্য হয়ে শহর ছেড়ে যেতে হবে।’

ক্রেতাদের দাবি, পণ্যের দাম বেড়ে যখন বাজারে চরম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তখন কিছু অভিযান চলে। দু/চারজন বিক্রেতাকে মাঠপর্যায়ে জরিমানা করে দায়সারা কাজ করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

স্কুল শিক্ষক জাকির হোসেন বলেন, যৌক্তিক কারণে যা বেড়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের অস্থিরতাকে তারা কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন না থাকায় দিনে দিনে ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিয়মিত অভিযানে অসাধু ব্যবসায়ীদের জরিমানাও করা হচ্ছে। তবে দ্রব্যমূল্য সিন্ডিকেটের ব্যাপারে সকলকে সচেতন হওয়ার কথা বলেন এ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী করতে ১৮টি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। এসব দেশের চাহিদা, বাণিজ্য বাধা, প্রতিযোগী দেশ ও সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করে দেশভিত্তিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র এশিয়ার দিকে সরে আসা এবং পশ্চিমা বাজারে

আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৯১ টাকা

আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৯১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশে ব্যয় করা অর্থের মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশে

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত এ বিরতি চলবে। ফলে আগামী ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের প্রথম তিনদিন বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ