বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

ছয় বছর পর ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ

বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২

শেয়ার করুনঃ
ছয় বছর পর ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ

ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সোমবার ছিল প্রচারণার শেষ দিন, এখন শিক্ষার্থীরা অপেক্ষায় আছেন আগামীকাল মঙ্গলবারের ভোটগ্রহণের জন্য।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন।

বিশেষ দিক হলো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এবার প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সহযোগী রিটার্নিং কর্মকর্তা শারমীন কবীর জানিয়েছেন, যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন তাদের জন্য বিশেষ ব্যালট পেপার ছাপানো হয়েছে।

আরও

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও অনিয়ম রোধে শিক্ষক সংগঠন ইউটিএল ১০ দফা প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শিক্ষক নেটওয়ার্ক সংবাদ সম্মেলনে অনিয়মের আশঙ্কা জানিয়ে ১০টি দাবি উত্থাপন করেছে।

ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে। পাশাপাশি রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথও বন্ধ থাকবে। বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাই শুধু প্রবেশ করতে পারবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবারের নির্বাচনে নাটকীয় কিছু ঘটনাও ঘটেছে। শেষ মুহূর্তে এক ভিপি প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন জানিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপিপ্রার্থী মাসুম বিল্লাল বলেছেন, তিনি নিজ ইচ্ছায় সরে দাঁড়িয়েছেন এবং দলের স্বার্থকে ব্যক্তিগত অবস্থানের চেয়ে বড় মনে করেছেন।

ডাকসু নির্বাচন ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয় ভোটডাকসু ভোটগ্রহণঢাবি ক্যাম্পাস নির্বাচন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অন্যদিকে কয়েকটি জরিপে দাবি করা হয়েছে যে, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এগিয়ে রয়েছে। তবে অন্য প্রার্থীরা এসব জরিপকে একপক্ষীয় ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ছাত্রলীগ এবার নির্বাচনে অংশ নিচ্ছে না, যা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশকে ভিন্ন রূপ দিয়েছে।

আরও

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হতে যাওয়ায় তারা আনন্দিত। নির্বাচনের প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণ ক্যাম্পাসে এক ধরনের উৎসবের আবহ তৈরি করেছে। আগামীকালকের ভোটের ফলাফলের দিকেই এখন তাকিয়ে আছেন সবাই।

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

নতুনধারা বাংলাদেশ এনডিবি শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও অভিনেত্রী মাহির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা এ ঘটনাকে বাক স্বাধীনতার জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যারা একসময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন ভিন্নমতের মানুষের বিরুদ্ধে অভিযোগ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের