সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

বিরলে দুই বাংলাদেশি আটক, পাল্টা প্রতিক্রিয়ায় আটক দুই ভারতীয়

দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ২ মে ২০২৫, ১৭:৪৫

শেয়ার করুনঃ
বিরলে দুই বাংলাদেশি আটক, পাল্টা প্রতিক্রিয়ায় আটক দুই ভারতীয়

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ফের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দুই ভারতীয় নাগরিককে আটক করে। এই ঘটনাকে ঘিরে সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ঘটনার সূত্রপাত হয় দুপুর ১২টার দিকে, যখন ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে মাসুম (১৫)। সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি স্থান থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ভারতীয় দুই নাগরিক—অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে ধরে এনে আটকে রাখা হয় ধর্মপুর এলাকার কারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীরা জানায়, প্রতিবাদ স্বরূপই তারা এই পদক্ষেপ নিয়েছে।

আরও

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার
অবশ্য প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম জানান, বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ভারতীয় নাগরিকদের নিজেদের জিম্মায় নেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনাটি সমাধানের উদ্যোগ নিয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম জানান, সীমান্তে ধান কাটার সময় বিএসএফ বাংলাদেশিদের তুলে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিকদের আটক করে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা চলছে।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। তবে প্রতি বছরই এ ধরণের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েই চলছে। প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত পদক্ষেপের মধ্যেই এখন নির্ভর করছে শান্তিপূর্ণ সমাধানের পথ।

সীমান্ত সংঘর্ষবিএসএফ বাংলাদেশি আটকবিরল দিনাজপুর সীমান্তভারতীয় নাগরিক আটক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

নতুনধারা বাংলাদেশ এনডিবি শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও অভিনেত্রী মাহির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা এ ঘটনাকে বাক স্বাধীনতার জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যারা একসময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন ভিন্নমতের মানুষের বিরুদ্ধে অভিযোগ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে