
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৫

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
