
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১১:৩০

সেতু আছে, কিন্তু পারাপারের উপায় নেই। নির্মাণের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও মৌলভীবাজারের রাজনগর উপজেলার লাঘাটা নদীর ওপর নির্মিত চার কোটি ৪ লাখ টাকার সেতুটি এখনো পুরোপুরি চালু হয়নি। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সরকারি অর্থে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না।
