প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৩:২৪

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পটি দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জলাবদ্ধতা, চলাচলের রাস্তার বেহাল দশা এবং ঘরের চারপাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় প্রকল্পের অধিকাংশ পরিবার অন্যত্র চলে গেছে। ৫২টি ঘরের মধ্যে বর্তমানে মাত্র ১৫টি পরিবার কোনো রকমে বসবাস করছে।
