প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২০:৪১

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাকাণ্ডের ঘটনায় অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সেলিম হোসেন নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হেমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমলাপাড়া যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (৩ অক্টোবর) উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জসিম ও সদস্যসচিব বদিউজ্জামান রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
