প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে পাঁচবিবি-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

