
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।
