
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মা তাসলিমা খাতুন। বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ দাবি জানান। তাসলিমা বলেন, তার মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
