প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বুধবার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
