প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ২৮ ঘণ্টা পর হাফেজ রোকনুজ্জামান রিপনকে গাইবান্ধার সুন্দরগঞ্জের দারিয়াপুর বাজার এলাকা থেকে উদ্ধার করেছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। সেখানে আরও প্রায় ২৬ জনকে আটক অবস্থায় দেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
