প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫

দিনাজপুরের নবাবগঞ্জে মশার কয়েলের আগুনে দুটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
