প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৯

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি গুদামঘর পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।
