
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩

মৌলভীবাজারের বড়লেখায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আনা চারটি উন্নত জাতের ষাঁড় বাছুর এবং ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
