প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯

য়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নগদ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মোছা. উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, তিনি কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী মো. শাহীন আলমের স্ত্রী। অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যান।
