প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
