
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৫৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর আজিবর রহমান নামে এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটক করেছে। আটক যুবকের বয়স ২৩ বছর। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

