
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ২১:১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে চার মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের প্রধান ফটক, কেচি গেট ও বিভিন্ন কক্ষের মোট ছয়টি তালা ভেঙে একটি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
