
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১৬:৩১

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোড়াইড় মোড় এলাকায় মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবলীগ নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রেলওয়ে স্টেশনের তোড়াইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম হিরা পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
