
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ২১:৪০

রাজবাড়ীর গোয়ালন্দে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
