রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে সিয়াম মৃধা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
সোমবার (৩ আগস্ট) সকালে উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়া ঈদগাহ মাঠের সামনের পুকুরে পড়ে তার এ মৃত্যু হয়। সে দিরাজতুল্লা মৃধা পাড়ার বাসিন্দা মোঃ শিপন মৃধার ছোট সন্তান। শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির প্রতিবেশি জহিরুল ইসলাম পাপ্পু মৃধা জানান, ঘটনা স্থলে পুকুরের মাঝ বরাবর দুদিন আগে থেকে একটি ফুটবল ভেসে ছিল। ধারণা করা হচ্ছে শিশু সিয়াম বল আনতে পুকুরে নেমে আর উঠতে পারেনি। ঘন্টাখানেক পর সিয়াম ভেসে উঠলে বাড়ির লোকজনসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।