
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১১:৩৫

তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
