প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৯:৫৩

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পানিভর্তি খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

