
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৮:১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১১ নম্বর চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে একটি সরকারি ল্যাপটপ ও একটি মাউস চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
