মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। সেখানে অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।