
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৬:১৯

দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের টিপড়াছড়া চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মবিরতি শেষে বৃষ্টির মধ্যেই শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন।
