বুধবার, ২৯ জুলাই, ২০২৬১৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৪:৫

শেয়ার করুনঃ
রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে হাওরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. জমশেদ মিয়া (৭৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের কাউয়াদিঘি হাওর থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জমশেদ মিয়া বাড়ির পাশের কাউয়াদিঘি হাওরে নৌকা নিয়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। হাওরের মাঝের বান্দ এলাকায় কাজ করার সময় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খোঁজাখুঁজির পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তারা তাকে উদ্ধার করতে সক্ষম হননি। পরে রাত ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা হাওরের পানির ওপর ভাসমান অবস্থায় জমশেদ মিয়ার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
বুধবার রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, তবে পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিহত জমশেদ মিয়া বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং তুলাপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজনগর উপজেলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

নোয়াখালীর নতুন কূপে মিলতে পারে দৈনিক সাত মিলিয়ন গ্যাস

নোয়াখালীর নতুন কূপে মিলতে পারে দৈনিক সাত মিলিয়ন গ্যাস

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়কের নিচে অবৈধভাবে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই পাইপ ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে নদীভাঙনপ্রবণ এলাকার গুরুত্বপূর্ণ মহাসড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, খোজাখালি এলাকায় নদীর তীরজুড়ে একাধিক বালুর খোলা গড়ে

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ঝালকাঠির সদর উপজেলার প্রখ্যাত পর্যটনকেন্দ্র ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে ডিজে, লাউডস্পিকার এবং উচ্চক্ষমতার সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে কড়া নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পর্যটন এলাকা আকস্মিক পরিদর্শন করেন। সম্প্রতি কিছু পর্যটকের উচ্চস্বরে গান বাজানো এবং লাউডস্পিকার ব্যবহারের

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকা থেকে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে রুবেল মিয়া ওরফে লেখন মিয়া (৪১)-এর বাড়ি

নোয়াখালীর নতুন কূপে মিলতে পারে দৈনিক সাত মিলিয়ন গ্যাস

নোয়াখালীর নতুন কূপে মিলতে পারে দৈনিক সাত মিলিয়ন গ্যাস

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামে এ প্রকল্পের মাধ্যমে নতুন গ্যাসের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। বুধবার সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে কূপ খননের কার্যক্রম। বাপেক্স সূত্রে জানা

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোডঘর স্কয়ার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়। নিহত ট্রাকচালকের নাম মিরাজুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের বাসিন্দা এবং হানিফ মিয়ার ছেলে। পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর