
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৩:১২

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামে এ প্রকল্পের মাধ্যমে নতুন গ্যাসের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
