প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:১৯

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা-ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারাবাগান এলাকায় বেপরোয়া পর্যটন, উচ্চ শব্দে গান, অশালীন নৃত্য, দ্রুতগতির ট্রলার চলাচল এবং পরিবেশবিধি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন একাধিকবার সতর্কতা ও নির্দেশনা জারি করলেও অনেক পর্যটক তা উপেক্ষা করছেন। ফলে পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষকের জীবিকা ও জনশৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা শুধু সতর্কবার্তা নয়, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
