প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৬:২৮

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, তাজা গুলি, ইয়াবাসহ বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
