প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৩:৫৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর ভয়াবহ ভাঙনে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ শতাধিক বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। এতে নদীপাড়ের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের আশঙ্কা, যে কোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে বহু বছরের গড়ে তোলা বসতভিটা, আবাদি জমি এবং জীবিকার শেষ সম্বল।
