প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৫৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় সংঘটিত এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
