প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৪৩

রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) মারধর করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নেওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
