প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৮

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বার টেক এলাকায় অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
