প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩৫

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এবং কনস্টেবল সবুজ আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
