
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৩৪

দেশজুড়ে কয়েক দিন ধরে টানা ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন ব্যাহত হচ্ছে। অতিভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চলাচলে দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
