
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৭:৪৬

রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাটের খোলা পন্টুনে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও কর্মরত স্টাফদের। বৈরী আবহাওয়ায় আশ্রয়ের ব্যবস্থা না থাকায় বৃষ্টি, ঝড়, তীব্র ঢেউ, কুয়াশা ও শৈত্যপ্রবাহের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে পন্টুন আধুনিকায়নের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের আরিচা অঞ্চল।
