
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৭:৩৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া আশরাফ আলী (আশই) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙারহাট-আকুয়া এলাকার রিং বাঁধসংলগ্ন বন্যার পানিতে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। নিহত আশরাফ আলী আকুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
