প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১২:৫৬

কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
